অ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই
বাংলা ক্যালেন্ডার অ্যাপে কোনো অ্যাকাউন্ট বা লগইন নেই। আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর আমরা নিই না। "আমার অবস্থান থেকে" জেলা বাছাই করলে অবস্থান শুধু ফোনেই নিকটতম জেলা খুঁজতে ব্যবহার হয়, কোথাও পাঠানো হয় না। আমার দিন, নোট, তৈরি করা কার্ড, পছন্দের স্ট্যাটাস আর অ্যাপের সেটিংস শুধু আপনার ফোনেই থাকে।
ফোনের ডেটা মুছুন
- ফোনের Settings → Apps → Bangla Calendar → Storage → Clear data চাপুন, অথবা
- অ্যাপটি আনইনস্টল করুন। আমার দিন, নোট ও কার্ডসহ ফোনে থাকা সব তথ্য সাথে সাথে মুছে যাবে।
গ্যালারিতে সেভ করা ছবি, ওয়ালপেপার ও কার্ড আপনার নিজের ফাইল; সেগুলো গ্যালারি থেকে নিজে মুছতে হবে।
বিজ্ঞাপন, পরিসংখ্যান ও নোটিফিকেশনের ডেটা মোছার অনুরোধ
বিজ্ঞাপন (Google AdMob), ব্যবহারের পরিসংখ্যান (Firebase Analytics) আর পুশ নোটিফিকেশন (OneSignal ও Firebase Cloud Messaging) আপনার ডিভাইসের আইডি দিয়ে কিছু তথ্য রাখে। এগুলো মুছতে:
- naemcoder@gmail.com-এ ইমেইল করুন, বিষয়: "Bangla Calendar — Delete my data"।
- ইমেইলে লিখুন কোন ফোনে অ্যাপটি ব্যবহার করেছেন (ফোনের মডেল) আর কবে থেকে।
- আমরা ৩০ দিনের মধ্যে আমাদের নিয়ন্ত্রণে থাকা নোটিফিকেশন সাবস্ক্রিপশন (OneSignal) মুছে দেব আর Firebase Analytics-এর তথ্য মোছার অনুরোধ পাঠাব; কাজ শেষে আপনাকে জানাব।
নিজে থেকেও করতে পারেন: ফোনের Settings → Google → Ads → Delete advertising ID চাপলে বিজ্ঞাপনের আইডি মুছে যায় ও ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ হয়।
কোন তথ্য মোছা হয়, কোনটা থাকে
- মুছে ফেলা হয়: নোটিফিকেশনের সাবস্ক্রিপশন আইডি ও পুশ টোকেন, Firebase Analytics-এর অ্যাপ ইনস্ট্যান্স আইডির সাথে যুক্ত ব্যবহারের তথ্য।
- রাখা হয়: কোনো ব্যক্তিগত তথ্য রাখা হয় না। শুধু নিরাপত্তার জন্য সার্ভারের সাধারণ টেকনিক্যাল লগ সর্বোচ্চ ৩০ দিন থাকে, তারপর নিজে থেকে মুছে যায়। Firebase Analytics-এর তথ্য সর্বোচ্চ ১৪ মাস পর নিজে থেকে মুছে যায়।